পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বিসিপিসিএল’র খাদ্য সামগ্রী বিতরণ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বিসিপিসিএল’র খাদ্য সামগ্রী বিতরণ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বিসিপিসিএল’র খাদ্য সামগ্রী বিতরণ

আপন নিউজ অফিসঃ পবিত্র রমজান মাস এবং আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি (প্রা:) লিমিটেড (বিসিপিসিএল)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিসিপিসিএল সর্বদা অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত সহায়তার কলেবর বৃদ্ধির চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বিসিপিসিএল এ বছর পবিত্র মাহে রমজান এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কলাপাড়া উপজেলার ৭৩০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উপজেলার ধানখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৫০ জন অসহায় মানুষকে সরাসরি সাহায্য প্রদান করার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বরাবর ৫০ জনের খাদ্য সামগ্রী প্রেরণ করা হয়েছে।

এছাড়াও, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন প্রকল্প স্বপ্নের ঠিকানার ১৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকেও এ সহায়তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

প্রাত্যহিক প্রয়োজনের ছাড়াও রোজা ও ঈদকে সামনে রেখে প্রতিটা প্যাকেটে ছিল চাল ১০ কেজি, মসুর ডাল ২ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, দুধ পাউডার ২৫০ গ্রাম। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক সহায়তা ও তদারকির দায়িত্বে ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ফ্যাসিলিটি ম্যানেজার মোঃ শহীদ উল্যাহ ভুঁইয়া, ঊপ-বিভাগীয় প্রকৌশলী হারুন অর রশীদ, তৌহিদুল ইসলাম, মইনুল, সহকারী ম্যানেজার শাহ মনি জিকো, নুর হাসান মাহমুদসহ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!