কলাপাড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
কলাপাড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল মৃধা ও আওয়ামী লীগ নেতা বারেক চৌকিদারকে বেধড়ক কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার বেলা ১১টায় কলেজ বাজারে শত শত মানুষ মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা গাজী সাবিদুল ইসলাম হাসিব, উন্নয়নকর্মী রাইসুল ইসলাম রাজীব গাজী, ছাত্রলীগ নেতা তানিম মোল্লা, বারেক চৌকিদারের স্ত্রী মমতাজ বেগম, আহত জয়নাল মৃধার মেয়ে মোসাম্মৎ জারা প্রমুখ। বক্তারা জানান, নবনির্বাচিত চেয়ারম্যান টিনু মৃধার ইন্ধনে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ নেতা জয়নাল মৃধা ও বারেক চৌকিদারকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে। হত্যার উদ্দেশে এমন সন্ত্রাসী হামলা চালানো হয় বলে তাদের দাবি। তারা জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য গত বৃহস্পতিবার জয়নাল ও বারেক চৌকিদারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!