কুয়াকাটায় হোটেলে স্ত্রীর ওড়না দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দিল স্বামী | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কুয়াকাটায় হোটেলে স্ত্রীর ওড়না দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দিল স্বামী

কুয়াকাটায় হোটেলে স্ত্রীর ওড়না দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দিল স্বামী

আপন নিউজ অফিসঃ কুয়াকাটায় আবাসিক হোটেল সোনার বাংলা থেকে পর্যটক রিপন বিশ্বাসের (২৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে রিপনের মৃতদেহ উদ্ধার করা হয়।

সকাল ১০টার দিকে রিপনের সঙ্গে থাকা স্ত্রী নুপুর বিশ্বাসের ডাক-চিৎকারে হোটেল কর্তৃপক্ষ এগিয়ে যায় এবং মহিপুর থানা পুলিশকে খবর দেয়। নিহত রিপন যশোরের চৌগাছা এলাকার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন
গার্মেন্টস কর্মী।

জানা গেছে, গত ২১ এপ্রিল শুক্রবার কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে রিপন (২৯) ও নুপুর নামের দুজন হোটেল সোনার বাংলার ১০৫ নম্বর কক্ষে অবস্থান নেয়। রবিবার সকালে তার স্ত্রীর ডাক চিৎকারে পুলিশকে খবর দেয়া হয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে। রাতে ঘুমানোর পরে স্ত্রীর ওড়না দিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেয় বলে স্ত্রীর দাবি।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই পর্যটকদের মরদেহ পরে থাকতে দেখি এবং তার স্ত্রীও ওই রুমে অবস্থান করছিল। স্ত্রী পরিচয় দেয়া ওই নারীকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!