কলাপাড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থী কে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থী কে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থী কে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থী (১২) এর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষার্থীর মা মোসাঃ শিল্পী বেগম বাদী হয়ে স্থানীয় শাওন গাজী (১৮) ও চাচতো ভাই মোঃ সজল (২০) এর নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে মেয়ে’র মা মোসাঃ শিল্পী বেগম (৩৮) বলেন, আমার মেয়ে বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী, একই এলাকার শাওন বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব সহ কূ-প্রস্তাব দিয়ে আসছে, এতে কোন সুবিধা করতে না পারায় শুক্রবার বিকেলে বৃষ্টির মধ্যে আমি পাশের বাসায় থাকায় বাসায় আমার মেয়ে কে একা পেয়ে বখাটে শাওন ঘরে প্রবেশ করে এবং তার চাচাতো ভাই মোঃ সজল বাসার সামনে পাহারা দিয়ে শাওন আমার মেয়েকে জোর করে চেপে ধরে পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা চালায়, এ সময় তার ডাক-চিৎকারে আমি মা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।

তার বাবা অটোচালক মোঃ জাকির সর্দার বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা আঃ রসুল সর্দার, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে পড়াশোনা করাই, কিন্তু স্থানীয় বখাটে শাওন আমার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছে, সর্বশেষ আমার মেয়ের এ ঘটনা ঘটিয়েছে। আমি এর বিচার চাই। বর্তমানে তার পড়াশোনা নিয়ে শঙ্কায় রয়েছেন তার পিতা।

এ ব্যাপারে উপজেলার ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খোকন গাজী বলেন, ঘটনা শুনেছি, তারা থানায় অভিযোগ করেছে, এখন আপনারা তদন্ত করে দেখেন, কতটা সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এটি প্রেম সংক্রান্ত ব্যাপার, অভিযোগ-ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!