কলাপাড়ায় আশ্রয়ন-২ প্রকল্পের ঘরে বসবাসরত মানুষের খোঁজ খবর নিলেন বরিশাল বিভাগীয় কমিশনার | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় আশ্রয়ন-২ প্রকল্পের ঘরে বসবাসরত মানুষের খোঁজ খবর নিলেন বরিশাল বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় আশ্রয়ন-২ প্রকল্পের ঘরে বসবাসরত মানুষের খোঁজ খবর নিলেন বরিশাল বিভাগীয় কমিশনার

বিশেষ প্রতিবেদনঃ কলাপাড়ায় দুস্থ, হতদরিদ্র, অসহায় মানুষের জন্য নির্মিত মুজিব শতবর্ষের আশ্রয়ন-২ প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন-উল-আহসান।

শনিবার (২৯ এপ্রিল) সকালে তিনি উপজেলার লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসরত মানুষের খোঁজ খবর নেন। এসময় সুবিধাভোগী মানুষের সাথে তিনি কথা বলেন এবং তাদের সমস্যা ও স্বপ্নের কথা শোনেন। পরে তিনি বিদ্যুৎ ও সুপেয় পানি নিশ্চিত করনে তাৎক্ষনিক পল্লীবিদ্যুৎ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এসময় তার সঙ্গে ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন, এসিল্যান্ড মোঃ আবু বক্কর সিদ্দিকী সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, কলাপাড়া উপকূলের একটি মানুষও যাতে আশ্রয়হীন না থাকে সেজন্য বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় দুস্থ, অসহায়, হত দরিদ্র ৯৬৩ পরিবারকে ইতিমধ্যে আশ্রয়ন-২ প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পরিবারগুলোকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।

ইউএনও আরও জানান, চতুর্থ ধাপের দ্বিতীয় পর্যায়ে ৭৮টি ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। অচিরেই এসব ঘরগুলো সুবিধাভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হবে। এতে কলাপাড়া উপকূলের একটি অসহায়, দুস্থ পরিবারও আর আশ্রয়হীন থাকবে না। যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!