সড়ক দুর্ঘটনায় আহত কুয়াকাটায় আওয়ামীলীগ নেতার পাশে দাড়ালেন এমপি মহিব | আপন নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
সড়ক দুর্ঘটনায় আহত কুয়াকাটায় আওয়ামীলীগ নেতার পাশে দাড়ালেন এমপি মহিব

সড়ক দুর্ঘটনায় আহত কুয়াকাটায় আওয়ামীলীগ নেতার পাশে দাড়ালেন এমপি মহিব

বিশেষ প্রতিবেদনঃ কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আকনের পাশে দাড়ালেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব (এমপি)।

রবিবার(৩০ এপ্রিল) কুয়াকাটা পৌর আওয়ামীলীগের নেতাদের নিয়ে আহত পৌর আওয়ামীলীয়ের সাংগঠনিক সম্পাদক মাহবুব আকনের বাড়িতে ছুটে যান এমপি। তিনি তার সার্বিক খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এসময় তার সাথে ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটার পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়ার পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি গনমাধ্যমকে বলেন, ‘আওয়ামীলীগের কোন নেতা কর্মীদের দুর্ঘটনা বা অসুস্থতার খবর পেলেই ছুটে যাই সেখানে। তাদের সমস্য সমাধান করে পাশে দাড়ানোর চেষ্টা করি। তাছাড়া কলাপাড়া,রাঙ্গাবালি, মহিপুর ও কুয়াকাটার আওয়ামীলীগের দুর্দিনের ত্যাগি ও প্রবীণ নেতা কর্মীদের খুঁজে খুঁজে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেই।’

উল্লেখ্য, বৃহস্পতিবার(২৭ এপ্রিল) কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আকন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!