কলাপাড়ায় মসজিদের মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করতে না দেয়ায় মুসুল্লীকে পিটিয়ে জখম | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় মসজিদের মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করতে না দেয়ায় মুসুল্লীকে পিটিয়ে জখম

কলাপাড়ায় মসজিদের মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করতে না দেয়ায় মুসুল্লীকে পিটিয়ে জখম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মসজিদের মালামাল ব্যক্তিগত কাজে না ব্যবহার না করার জন্য নিষেধ করলে মসজিদের মুসুল্লী মোঃ রফিকুল ইসলাম (৭০) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নে পূর্ব রজপাড়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত মোঃ রফিকুল ইসলাম জানান, মোঃ রুবেল হাওলাদার (৩২) হাওলাদার বাড়ি জামে মসজিদের বিভিন্ন ধরনের মালামাল মসজিদের মুসুল্লিদের না জানিয়ে ব্যক্তিগত কাজে ব্যাবহার করে আসছে, এ বিষয়ে আমি জানতে পারলে তাকে মসজিদের মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার না করার জন্য নিষিদ্ধ করলে সে ক্ষিপ্ত হয়ে শনিবার জোহর নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা মোঃ রুবেল হাওলাদার ও তার পিতা মোঃ ছালাম হাওলাদার লাঠি দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে জখম করে। এ সময় আমার ডাকচিৎকারে মসজিদের অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়, পরে আমাকে আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত মোঃ রফিকুল ইসলামের মেয়ে মোসাঃ তানিয়া বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় মোঃ রুবেল হাওলাদার ও তার পিতা মোঃ ছালাম হাওলাদার কে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

এ ব্যাপারে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!