কলাপাড়ায় ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ছাত্রলীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা, পৌরসভা ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে শনিবার (২০মে) দুপুরে এ বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল ইসলাম আশিক তালুকদারের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মুহিববুর রহমান মহিব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ।

ছাত্রলীগের এ বিশেষ কর্মী সভার উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহিবুর রহমান এমপি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে চক্রান্ত শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগকে শক্ত অবস্থানে থেকে আগামী দিনে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।’

জেলা ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগে কোন সন্ত্রাসী, মাদকাসক্ত ও দুর্নীতিবাজদের স্থান নেই। ছাত্রলীগকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে রাজপথ দখলে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।’

প্রসঙ্গত, দীর্ঘ বছর পর অনুষ্ঠিত ছাত্রলীগের এই কর্মী সভায় পুরনো সকল কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের জন্য তিন দিনের মধ্যে নেতাকর্মীদের বায়োডাটা জেলা ছাত্রলীগকে পৌঁছাতে বলায় হাজার হাজার নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে।

এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে পৌর শহর মুখরিত করে সভা স্থলে জড়ো হতে থাকে। কর্মীসভায় বিশৃঙ্খলা রোধে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!