কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর বিশাল শোডাউন | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর বিশাল শোডাউন

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর বিশাল শোডাউন

চঞ্চল সাহা,কলাপাড়াঃ পটুয়াখালীর-৪ (কলাপাড়া-রাংগাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদারের কলাপাড়া আগমন উপলক্ষে হাজার হাজার নেতা-কর্মীরা বিশাল একটি শো-ডাউন করেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা থেকে তিনি কলাপাড়ায় এসে পৌছঁলে নেতা-কর্মীরা তাকে মিছিল সহকারে এগিয়ে আসে। মিছিলকারীরা এসময় ”কলাপাড়ার মাটি মাহবুবুর রহমান তালুকদারের ঘাঁটি” শ্লোগানে শ্লোগানে পৌরশহর প্রকম্পিত করে তোলে। মাহবুবুর রহমানের ব্যক্তিগত মাইক্রোবাসটি ঘিরে হাজারো নেতা-কর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা দেখায়। হাজারো মানুষের ভালবাসায় সিক্ত মাহবুবুর রহমান জনগনের উদ্দেশ্যে হাত নেড়ে ভালবাসা দেখান। দীর্ঘ চার বছর পরে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পেয়ে অনেককেই আবেগে আপ্লুত হতে দেখা গেছে। জনতার ঢল দেখে আ’লীগের অজ্ঞাত এক ভক্তকে কেঁদে ফেলতেও দেখা গেছে।

পরে প্রধানমন্ত্রী’কে বিএনপির প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!