কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে ১৩ বছরের এক কিশোর পাইপ দিয়ে পিটিয়ে জখম | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে ১৩ বছরের এক কিশোর পাইপ দিয়ে পিটিয়ে জখম

কলাপাড়ায় জমিজমা বিরোধ কে কেন্দ্র করে ১৩ বছরের এক কিশোর পাইপ দিয়ে পিটিয়ে জখম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পারিবারিক জমিজমা বিরোধ কে কেন্দ্র করে মোঃ রাকিব (হামিম) নামের ১৩ বছরের এক কিশোর পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোঃ দুলাল মোল্লা ছেলে।

এ ঘটনায় আহত মোঃ রাকিব (হামিম) এর মা মোসাঃ বিলকিস বেগম বাদী হয়ে মোঃ মোস্তফা মোল্লা (৪৫) কে প্রধান আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত মোঃ রাকিব (হামিম) এর মা মোসাঃ বিলকিস বেগম জানান, মোঃ মোস্তফা মোল্লা’র সাথে আমাদের জমিজমা বিরোধ রয়েছে। মঙ্গলবার সকালে আমার ছেলে মোঃ রাকিব (হামিম) গাজী বাড়ি টিউবওয়েলে পানি আনার সময় তা পথ রোধ করে আর এফএল এর পাইপ দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে জখম করে, এতে তার শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা জখম হয়। এবং সে মাটিতে ফেলে পাড়াইয়া এবং প্রানে মারার জন্য গলা চেপে ধরে। একপর্যায় আমার ছেলে অজ্ঞান হয়ে পরলে আসপাশের লোকজন এগিয়ে আসলে আসামি মোস্তফা মোল্লা পালিয়ে যায়। আমার ছেলের নাক ও মুখ দিয়া রক্ত প্রবাহিত হয়। তিনি আরো বলেন, ধারনা আমার ছেলের বুকে আঘাত করার ফলে তার বুকের অভ্যন্তরে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে। আমি এ ঘটনায় বিচার চাই।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!