কলাপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার,সম্পাদক সৌরভ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার,সম্পাদক সৌরভ

কলাপাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার,সম্পাদক সৌরভ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় বাংলাদেশ কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষকলীগের নবগঠিত এ উপজেলা কমিটির সভাপতি হলেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন, সম্পাদক এস এম মুর্তাল্লা সৌরভ। এছাড়া নতুন এ কমিটির সিনিয়র সহ-সভাপতি নোটারি পাবলিক অ্যাডভোকেট মোঃ রকিবুল আহসান আল মামুন, অ্যাডভোকেট আবদুর রব। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট বিনয় ভূষন রায় এবং সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মস্তফা। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আইনজীবী সহকারী মো: জামাল হোসেন আফজাল।

এর আগে ২১ মে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এ কমিটিতে স্বাক্ষর করেন। এরপর ২৩ মে পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন এবং সম্পাদক সরদার সোহরাব হোসেন বাংলাদেশ কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা কমিটির অনুমোদন দেন।

এদিকে নবগঠিত কৃষকলীগের উপজেলা কমিটিতে চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন কে সভাপতি ও চৌকি আদালতে প্রাকটিসরত একাধিক আইনজীবীকে কমিটির গুরুত্বপূর্ন পদে নির্বাচিত করায় দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলাপাড়ার জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ।

এছাড়া নবগঠিত কৃষকলীগের সভাপতি, সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমান, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!