ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কাউন্সিল অধিবেশন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কাউন্সিল অধিবেশন

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কাউন্সিল অধিবেশন

আপন নিউজ অফিসঃ শনিবার (২৭ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওঃ কাজী গোলাম সরোয়ার, সহসভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়া, জয়েন্ট সেক্রেটারি মাওঃ হেদায়েতুল্লাহ জিহাদি। সভাপতিত্ব করেন মুফতি হাবিবুর রহমান হাওলাদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলাপাড়া উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন মৌলভী মাহবুবুল আলম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ মুনিরুল ইসলাম, হাঃ যোবায়ের, যুব নেতা আবু ইউসুফ আশ্রাফী, মশিউর তারিক আশ্রাফী, শ্রমিক নেতা আনোয়ার সিকদার, মাওঃ আসাদুজ্জামান ইউসুফ, এ্যাডভোকেট জেড,এম কাওছার, মাও নাইমুল ইসলাম, মাওঃ আমির হোসেন, ছাত্র নেতা শাকিরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ভোটের মাধ্যমে বিজয়ীদের ঘোষনা করেন। নতুন কমিটিতে মুফতি হাবিবুর রহমান কে সভাপতি ও মাওঃ মুনিরুল ইসলাম কে সেক্রেটারী ঘোষনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!