কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে সর্বস্তরের জনগনের সাথে ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হাসান সুজন মোল্লা। খসড়া বাজেট উপস্হাপনের করেন ইউনিয়ন পরিষদের সচিব এম, এ, জলিল তালুকদার। খসড়া বাজেটের কপি উপস্থিত সকলের মধ্য বিতরন করা হয়। সভায়এসযয় আরো উপস্থিত ছিলেন স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, গন্যমান্য শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, স্বাস্থ্য কর্মী, গ্রাম-পুলিশ, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ আরো অনেক ব্যক্তি বর্গ।

বাজেট বক্তৃতায় চেয়ারম্যন সাহেব সর্ব প্রথম মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল দেশ, মাননীয় প্রধানমন্ত্রী তার একক প্রচেষ্টায় গ্রাম হয়েছে শহর, শহরের সকল সুবিধা মানুষ গ্রামে বসে পাচ্ছে, বাংলাদেশ এখন উন্নয়নে সারাবিশ্বে রোল মডেল, এখন তার স্বপ্ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়া, সে লক্ষ্য অর্জনে টিয়াখালী ইউনিয়ন সর্বাত্বাক কাজ করে যাবে। বাজেটে কোনো সংশোধনী করার প্রয়োজন লাগবে কিনা সে জন্য সকলের মতামত চান। উপস্থিত ব্যাক্তিবর্গ বাজেট সভায় অংশ নিয়া বাজেটকে একটি জনকল্যানমুখী বাজেট বলে আখ্যা দেন। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আবারো জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সরকার গঠনে জনগনের সহযোগিতা চাইলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!