কলাপাড়ায় আড়াই হাজার সদস্যের ১৮ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় আড়াই হাজার সদস্যের ১৮ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

কলাপাড়ায় আড়াই হাজার সদস্যের ১৮ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর

আপন নিউজ অফিসঃ রাখাইন প্রকল্পের সহযোগিতায় কারিতাস আইসিডিপি গঠিত ১৮টি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে কারিতাস মহিপুর সাইক্লোন শেল্টার মিলনায়তনে সুফলভোগীদের কাছে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু, মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ, মহিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপবিহারাধ্যক্ষ ইন্দ্রবংশভান্তে, সিসিইউ ফেডারেশন নেতা দামো রাখাইন প্রমুখ। প্রকল্পের কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন, সঞ্জীব চন্দ্র রায়।

কারিতাস আইসিডি প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মকর্তা মংম্যা রাখাইন জানান, ১৮ টি ক্রেডিট ইউনিয়নে রাখাইন নারনারী এবং অন্য সম্প্রদায় মিলে মোট সদস্য সংখ্যা ২৫২৫ জন। এদের শেয়ার ও স য়ের পরিমান ৬৮ লাখ টাকা। রাখাইনরা জানান, তারা এখন এই প্রকল্পের মাধ্যমে নিজেদের মধ্যে ঋণ দেয়া-নেয়ার কাজ করতে পারবেন। করবেন জীবনমানের উন্নয়ন। রাখাইন যুবরা এ অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!