কুয়াকাটায় দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা শাখার উদ্বোধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কুয়াকাটায় দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা শাখার উদ্বোধন

কুয়াকাটায় দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা শাখার উদ্বোধন

মাইনুদ্দিন আল আতিকঃ পরিবার ও সমাজে নানাভাবে অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর মাঝে ইসলামি ও কারিগরি শিক্ষার বিস্তার এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসা’ কুয়াকাটা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ মে) বাদ এশা কুয়াকাটা গেস্ট হাউজ মিলনায়তনে আরিফ বিন আলতার সভাপতিত্বে মাদরাসার শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজধানীর বনানী ডিওএইচএস জামে মসজিদের ছানী ইমাম হাফেজ ক্বারী মুহা. হাফিজুর রহমান।

এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মুহা. ফজলুল হক খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মুহা. সাবের হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় অডিটর মাওলানা আল আমিন সাইফী, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ , দুমকী কদমতলী ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষার প্রভাষক মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান প্রমুখ।

এসময় স্থানীয় হিজড়া জনগোষ্ঠীর ১০-১২ জন লোক উপস্থিত ছিলেন। কুয়াকাটায় প্রথমবারের মতো বিশেষ এ মাদরাসা শাখার উদ্বোধন করায় তারা মাদরাসা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মরহুম আহমদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে ২০২০ সালের ৬ নভেম্বর বাংলাদেশে প্রথমবারের মতো হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারের লক্ষ্যে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদরাসাটি প্রতিষ্ঠা করা হয়। রাজধানীর কামরাঙ্গীরচরে ছাতা মসজিদ রোডের লোহার ব্রিজ সংলগ্ন তিন তলা বাড়ির উপরের তলায় টিনশেড একটি কক্ষে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এ প্রতিষ্ঠানের ৪৫ টি শাখা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!