কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার উপকরন বিতরন | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার উপকরন বিতরন

কলাপাড়ায় বিকল্প জীবিকায়নের লক্ষ্যে সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার উপকরন বিতরন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় অসাহয় দরিদ্র ও নির্যাতিতা নারীদের মাঝে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসায় উপকরন বিতরন করা হয়েছে।

বৃহষ্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে পরিবর্তন প্রকল্পের সহযোগিতায় উপজেলার বালিয়াতলী, নীলগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের অসাহয় দরিদ্র ও নির্যাতিতা নারীদের মাঝে বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ১০জনকে সেলাই মেশিন ও ২২ জনকে ক্ষুদ্র ব্যবসায় উপকরন বিতরন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান‌।

এসময় সিপিপি এর সহ পরিচালক মো: আসাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির, ওয়ার্ল্ড কনসার্নের প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার মাহামুদা ও মনিটরিং অফিসার বিধান বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!