কলাপাড়ায় আদর্শ গ্রাম থেকে উচ্ছেদ আতঙ্কে স্বামী পরিত্যক্তা ভূমিহীন রওশন আরা বেগম | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
কলাপাড়ায় আদর্শ গ্রাম থেকে উচ্ছেদ আতঙ্কে স্বামী পরিত্যক্তা ভূমিহীন রওশন আরা বেগম

কলাপাড়ায় আদর্শ গ্রাম থেকে উচ্ছেদ আতঙ্কে স্বামী পরিত্যক্তা ভূমিহীন রওশন আরা বেগম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় আদর্শ গ্রামের বসত ভিটি থেকে জোর পূর্বক উচ্ছেদ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিটি উচ্ছেদ করতে আবদুল খালেক হাওলাদার বিভিন্নভাবে হয়রানি করে আসছেন এমন অভিযোগের প্রেক্ষিতে এর প্রতিকার চেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেন ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা ভূমিহীন রওশন আরা বেগম।

জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা আদর্শ গ্রামের একটি ভিটি গামইরতলা গ্রামের আবদুল খালেক হাওলাদার এর নামীয় পরিত্যক্ত ভিটিতে পচিশ বছর ধরে বসবাস করে আসছেন রওশন আরা বেগম। দীর্ঘদিন বসবাস করার পর ঘরটি জরাজীর্ণ হওয়ায় অল্প অল্প করে জমানো পূঁজি দিয়ে ঘরটি মেরামত করার সময় বাঁধা দেয় খালেক হাওলাদার। ঘরের কাজ বন্ধ করে দেওয়ায় রওশন আরা এখন নিরুপায় হয়ে পাশেই একটি টিনের ছাপড়া দিয়ে থাকছেন। বর্ষায় কাপড় চোপর ঠিক রাখতেও পারছেন না। স্বামী পরিত্যক্তা ভূমিহীন রওশন আরা এখন চরম বিপাকে পড়েছে। মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। রওশন আরা বলেন, “ওই ভিডিতে পচিশ বছর ধইররা থাহি? মোর কোনো জায়গা জমি নাই। মোরে যদি এহন ওহিনদা লড়াইয়া দেয় মুই কোমনে যামু”।

জানা গেছে, আদর্শ গ্রামের ওই ভিটি বরাদ্ধ হওয়ার পর থেকে বসবাস করেন নাই আবদুল খালেক হাওলাদার। গামইরতলা গ্রামে তাহার নিজের জায়গা ও ঘর-বাড়ি রয়েছে। এক্ষেত্রে আদর্শ গ্রামের ভিটি পাওয়ার উপযুক্ত না খালেক হাওলাদার এমন অভিযোগ স্থানীয়দের। অপরদিকে রওশন আরা বেগম ভূমিহীন ও স্বামী পরিত্যক্তা। তার কোনো জায়গা জমি নাই। আদর্শ গ্রামের ওই ভিটিতে ভূমিহীন স্বামী পরিত্যক্তা রওশন আরাই উপযুক্ত বলে দাবি করেন অনেকে। এ ব্যাপারে অভিযুক্ত আবদুল খালেক হাওলাদার এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ভ্রাম্যমান শব্দযন্ত্র ব্যবহার না করার কারনে তার মতামত নেওয়া সম্ভব হয় নাই।

উপজেলা নির্বাহী অফিরার মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি সমাধান করার জন্য নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়ার ওপড় দায়িত্ব অর্পন করেন।

রওশন আরা বেগমের লিখিত অভিযোগটি ইউপি চেয়ারম্যান ১৭ জুলাই সোমবার দিন ধার্য্য করে উভয় পক্ষকে সমাধানের জন্য নোটিশ করেছেন।

এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়া বলেন, আমি কাহারো ঘর ভাঙ্গারও পক্ষে না আর কাউকে ঘর ছেড়ে দিতেও বলতে পারবো না। তবে পঁিচশ বছর ধরে থাকার বিষটি আর মূল মালিকের দাবি একটি সাংঘর্ষিক ব্যাপার হলেও সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!