বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি; ১৬ মাঝিমাল্লা উদ্ধার | আপন নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি; ১৬ মাঝিমাল্লা উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি; ১৬ মাঝিমাল্লা উদ্ধার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: আকষ্মিক সমুদ্র উত্তাল হয়ে পরেছে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ১৬ জেলে সহ এফবি বিসমিল্লাহ নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। অপর একটি ট্রলারে জেলেদের উদ্ধার করতে পারলেও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুর ২ টার দিকে কুয়াকাটা থেকে ৫ কিলোমিটার গভীরে ঢেউয়ের তান্ডবে ডুবোচরে আটকে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া সকল জেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। ডুবে যাওয়া

ট্রলারের মালিক মৎস্য বন্দর আলীপুরের খলিল মিয়া। উদ্ধার হওয়া জেলেদের সকলের বাড়ি আলীপুর ও মহিপুর এলাকায়।

ট্রলারের মাঝি একলাছ উদ্দিন জানান, শুক্রবার সকালে মাছ শিকারের উদ্দেশ্য ছেড়ে যায় তারা। দুইদিন সমুদ্রে থাকার পর মঙ্গলবার সকালে ঝড়ো আবহাওয়ার কারনে সমুদ্র থেকে আলীপুর মৎস্য বন্দরের দিকে রওয়ানা হয়ে আসতেছিল। দুপুর আনুমানিক ২টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ৫ কিলোমিটার গভীরে ডুবোচরে প্রচন্ড ঢেউয়ের তান্ডবে তলা ফেটে গিয়ে ট্রলারটি ডুবে যায়। তাদের পিছনে থাকা তীরে ফিরে আসা অপর একটি মাছধরা ট্রলারে তাদের সকলকে উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।
ট্রলারের মালিক খলিল মিয়া জানান, ট্রলার ডুবিতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ট্রলারের মাঝি মাল্লারা প্রানে বেঁচে আছে এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া।

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা জানান, লগুচাপ সৃস্টি হওয়ায় সমুদ্র প্রচন্ড উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে টিকতে পারছেনা। ঝড়ের কবলে পরে একটি ট্রলার ডুবে গেছে। তবে মাঝি মাল্লাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় রয়েছে। সমুদ্রে থেকে বেশিরভাগ ট্রলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সহ বিভিন্ন প্রেতাশ্রয়ে আশ্রয় নিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!