২৫ বছর পরে মাকে ফিরে পেল কলাপাড়ার শাহানারা | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন
২৫ বছর পরে মাকে ফিরে পেল কলাপাড়ার শাহানারা

২৫ বছর পরে মাকে ফিরে পেল কলাপাড়ার শাহানারা

আপন নিউজ অফিসঃ ২৫ বছর আগে হারিয়ে যাওয়া শাহানারা খুঁজে পেল তার মা শিরিন বেগমসহ পরিবারকে। বৃহস্পতিবার মা’সহ পরিবারকে কাছে পেয়ে সকলের চোখে আনন্দের অশ্রুঝড়ে। যেন প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে সবাই।

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে শাহানারার এমন অপ্রত্যাশিত প্রাপ্তিতে এলাকার মানুষও আবেগপ্রবণ হয়ে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তখন শাহানার বয়স ছয় বছর। কলাপাড়া থেকে হারিয়ে যায়। তার মা শিরিনা বেগমসহ পরিবারের সদস্যরা বহু খোঁজেন। কিন্তু পায়নি। প্রায় এক মাস আগে শাহানারা মৎস্য বিভাগের একটি প্রশিক্ষণে আসেন ধুলাসারে। গ্রামটি তার চেনা মনে হচ্ছিল। স্মৃতি হাঁতড়ায়। পরিচয় হয় ওই প্রশিক্ষণের আরেক সদস্য সুজনের সঙ্গে। তার মাধ্যমেই ফিরে পায় মাকে। শাহানারা ধুলাসারের মৃত আলী হোসেনের মেয়ে।

শাহানারা বর্তমানে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামে বসবাস করছেন। তার স্বামীর নাম আব্দুল খালেক। তাদের রয়েছে ১৩ বছরের এক মেয়ে ও পাঁচ বছরের এক ছেলে।

শাহানারা জানান, কীভাবে বরিশালে তখন গিয়েছিলেন তা মনে নেই। তবে সেখানে এক মহিলা তাকে পেয়ে একটি এতিমখানায় দিয়ে আসেন। সেখানেই বড় হয়েছেন। ওখানকার তার দেয়া নাম ইয়াসমিন। প্রায় ১৬ বছর আগে জেলা প্রশাসক তাকে বিয়ে দেন।

মা শিরিনা বেগম জানান, হারিয়ে যাওয়া মেয়েকে হেন কোন জায়গা নেই যেখানে খুঁজেননি। দিন-রাত কান্না করতেন। আল্লাহ এখন ফিরিয়ে দিয়েছেন। যারা সহায়তা করেছেন এ জন্য সকলকে ধন্যবাদ জানান।

ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম জানান, গতকাল তার কাছে আসার পরে খোঁজ-খবর নেই। তাঁদের উভয়ের কথাবার্তা শুনে নিশ্চিত হয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!