কলাপাড়ায় তিন সন্তানের জনক খুন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় তিন সন্তানের জনক খুন

কলাপাড়ায় তিন সন্তানের জনক খুন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দুর্বৃত্তদের হামলায় সাইদুর সরদার (৩৫) নামের তিন সন্তানের জনক খুন হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে মৃতের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত সাইদুল উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে। বিবাহিত জীবনে তার দুইজন স্ত্রী রয়েছে। সাইদুর প্রথমে নিজ গ্রামের সেলিম মুন্সির মেয়ে কাকলি বেগমকে বিবাহ করেন। সে ঘরে সাহারা (১৩), তাইবা (৩) ও সামিয়া (১১ মাস) নামের তার তিনটি কন্যা সন্তান রয়েছে। ২ বছর আগে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাইশাখোলা গ্রামের আঃ আজীজ হাওলাদারের কন্যা খাদিজা বেগমকে ২য় স্ত্রী হিসেবে বিবাহ করেন। ১ম স্ত্রী কাকলী কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোডের একটি বাড়িতে থাকেন। ঘটনার সময় সাইদুর তার ২য় স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ছিলো বলে জানা যায়। পারিবারিক কলহের জের নিয়ে এ খুন হতে পারে বলে অনেকে ধারনা করছেন। তবে, ঠিক কি কারনে তিনি খুন হয়েছেন তা তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন কলাপাড়া থানা পুলিশ।

কলাপাড়া থানা ওসি মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!