পটুয়াখালীতে ছেলের অনুষ্ঠানের বাজার করতে গিয়ে লাশ হলো বাবা | আপন নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু
পটুয়াখালীতে ছেলের অনুষ্ঠানের বাজার করতে গিয়ে লাশ হলো বাবা

পটুয়াখালীতে ছেলের অনুষ্ঠানের বাজার করতে গিয়ে লাশ হলো বাবা

গোফরান পলাশ:
ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানের বাজার করতে গিয়ে
সড়ক দূঘর্টনায় রিপন প্যাদা (৩৮) নামের এক মোটর সাইকেল আরহী নিহত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া-বাউফল সড়কের
শৌলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রিপনের বাড়িতে সকালে আনন্দ থাকলেও মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রিপন লোহালিয়া এলাকার আলী হোসেনের ছেলে। এ ঘটনায় চালকসহ অপর আরোহী সাজু ও শাহজালাল আহত হয়েছে। তাদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিপনের বাড়িতে তার ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানের জন্য সকালে ঘুম থেকে উঠে স্থানীয় শৌলাবাজারে মাংসসহ বিভিন্ন
সামগ্রী ক্রয় করতে যান। বাজার শেষে মাংস ভ্যানগাড়িতে তুলে দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন রিপন। পথিমধ্যে লোহালিয়ার গাজী বাড়ী নামক স্থান অতিক্রম কালে পিছন থেকে একটি মালবাহী ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!