সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন
আমতলীতে সন্ত্রাসীদের বিচার দাবীতে মানববন্ধন

আমতলীতে সন্ত্রাসীদের বিচার দাবীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের হতদরিদ্র জব্বার হাওলাদার ও তার পরিবারের ওপর হামলাকারী সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামালের শাস্তি দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে গুলিশাখালী বাজারে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধীক নারী পুরুষ অংশ নেয়।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের জব্বার হাওলাদারকে আমতলী ভুমি অফিস এক একর জমি বন্দোবস্থ দেয়। এলাকার প্রভাবশালী মান্নান মিয়া হতদরিদ্র জব্বারকে ওই জমি তার নামে দলিল করে দিতে চায় দেয়। এ জমির দলিল দিতে অস্বীকার করায় গত শনিবার রাতে সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামাল হতদরিদ্র জব্বারের বাড়ীতে হামলা চালায়। তাদের হামলায় জব্বার, তার কলেজপড়–য়া কন্যা সুমা ও স্ত্রী শাহাভানু গুরুতর জখম হয়। এ ঘটনায় আমতলী থানায় এবং বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার দাবীতে এলাকাবাসী শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে। ইউপি সদস্য জসিম উদ্দিন খোকনের সভাপতিত্বে গুলিশাখালী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কুট্টি মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের গুলিশাখালী ইউনিয়ন সভাপতি মনিন্দ্র চন্দ্র মাঝি ও কা ন আলী ফকির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামালকে গ্রেপ্তারের দাবী জানান।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের দ্রুত গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!