আমতলীতে মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধা নারীকে মা.র.ধর | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
আমতলীতে মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধা নারীকে মা.র.ধর

আমতলীতে মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধা নারীকে মা.র.ধর

আমতলী প্রতিনিধিঃ মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধা মোমেনা  বেগমকে (৫৪) মাদক সেবী মিজানুর রহমান হাওলাদার মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মোমেনাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার রাত নয়টার দিকে।

জানাগেছে, উপজেলার চাওড়া চালিতাবুনিয়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে মিজানুর রহমান এলাকার চিহিৃত মাদকসেবী। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে মিজানুর রহমান ও সবুজ শীলসহ ৪/৫ জন মাদকসেবী মোমেনা বেগমের বাড়ীতে প্রবেশ করে মাদকসেবন করছিল। ওই সময় মোমেনা বেগম তাদের মাদকসেবনে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তাকে গালাগাল করে। এক পর্যায় মোমেনা বেগমকে মাদকসেবী মিজানুর রহমান মারধর করে। ওই সময় তার বাড়ীতে কেউ ছিল না। স্বজনরা খবর পেয়ে রাত ১০ টার দিকে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত মোমেনা বেগম বলেন, মাদকসেবী মিজানুর হাওলাদর ও সবুজ শীলসহ ৪/৫ জনে প্রায়ই আমার বাড়ীতে গিয়ে মাদকসেবন করে। অতিষ্ঠ হয়ে আমি তাদের বাঁধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর আমাকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযুক্ত মিজানুর রহমান মারধর ও মাদকসেবনের কথা অস্বীকার করে বলেন, তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, আহত বৃদ্ধা মোমেনাকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!