বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
মহিপুরে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে আলটিমেটাম

মহিপুরে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে আলটিমেটাম

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া উপজেলার মহিপুর থানা প্রেসক্লাবের সভাপতি ও জিটিভি’র স্থানীয় প্রতিনিধি মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবীতে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার দুপুরে মহিপুর প্রেসক্লাবের আয়োজনে শেখ রাসেল সেতুর উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদিক অমল মূখার্জী, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মিলন সরকার, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, সাবেক সভাপতি নাসির উদ্দীন বিপ্লব, সাধারন সম্পাদক কাজী সাইদ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, মহিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ।
মানববন্ধনে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অচিরেই হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। আর যদি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে মহিপুর থানা পুলিশের সকল ইতিবাচক খবর বর্জন সহ নেতিবাচক খবর প্রকাশ করা হবে। এছাড়া আগামী ৯মার্চ হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার সহ উপকূলীয় এলাকায় কর্মরত গনমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবীতে ইউএনও’র মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারক লিপি প্রদানের ঘোষনা দেন সাংবাদিক নেতারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান বলেন, সাংবাদিক নির্যাতনের মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!