শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বিয়ের পরদিন নববধূকে হারালেন স্বামী; পদ্মায় নৌকা ডুবিতে ২৬ বরযাত্রী নিখোঁজ

বিয়ের পরদিন নববধূকে হারালেন স্বামী; পদ্মায় নৌকা ডুবিতে ২৬ বরযাত্রী নিখোঁজ

রাজশাহী
রাজশাহীর পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকা ডুবিতে ২৬ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬মার্চ) সন্ধ্যায় নগরীর শ্রীরামপুর ডিসির বাংলো এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে রাত ৭টা ৯ মিনিটে আমাদের কাছে কল আসে। এর এক মিনিটের মাথায় বেরিয়ে যায় উদ্ধারকারীরা। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে চার সদস্যের ডুবুরি দল কাজ করছেন। তবে এখনও নিখোঁজদের হদিস মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ ৩৬ আরোহী নিয়ে নৌকাটি পদ্মার চর খানপুর থেকে নগরীর দিকে আসছিলো। শ্রীরামপুর এলাকায় নৌকাটি তলিয়ে যায়। ওই সময় সাঁতরে তীরে উঠেন ১০ নৌকা আরোহী। তলিয়ে যান ২৬ জন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দল বলে জানাগেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!