রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন

সঞ্জিব দাস,গলাচিপাঃ সম্প্রতি আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে। সিডর ও আইলা’র পর উপকূলের মানুষ দেখেছে রিমালের তাণ্ডব।

আগে থেকে প্রচণ্ডতা বুঝা না গেলেও সিডর ও আইলা’র চেয়েও রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক গুণ বেশি। হাজার হাজার মানুষ এখন গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে নদী পথে ট্রলার যোগে রিমালে ক্ষতিগ্রস্তের ক্ষতি সচক্ষে দেখলেন আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যেমের বদৌলতে প্রায় ষাট হাজার বন্ধু যুক্ত আছেন একটি ফাউন্ডেশনে আমরাই কিংবদন্তী।

এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে দুর্যোগের এই ভয়াবহ সময়ে প্রতিবারের ন্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে এ মতাদর্শে অসহায় মানুষের পাশে দাড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে সকাল ১১ টায় হাজির হয়েছেন। প্রায় ৫০০শত হতদরিদ্র পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন ও তেল তুলে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!