আমতলীতে মাদ্রাসা ছা’ত্রী’কে অপ’হর’ণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
আমতলীতে মাদ্রাসা ছা’ত্রী’কে অপ’হর’ণ

আমতলীতে মাদ্রাসা ছা’ত্রী’কে অপ’হর’ণ

আমতলী প্রতিনিধিঃ দশম শ্রেনীতে পড়–য়া মাদ্রাসা ছাত্রীকে পাঁচ বখাটে অপহরণ করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বখাটে মিরাজ ফরাজী (১৯), ইমরান (২৫) ও মোঃ হেলালসহ পাঁচজনের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অপহরণ মামলা হয়েছে। আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গন্য করতে নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে মঙ্গলবার রাতে।

জানাগেছে, উপজেলার পুজাখোলা গ্রামের দশম শ্রেনীতে মাদ্রাসায় পড়–য়া এক ছাত্রীতে বখাটে  মিরাজ ফরাজী দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। গত মঙ্গলবার রাতে ওই মাদ্রাসায় পড়–য়া ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহিরে বের হয়। এ সময় ওত পেতে থাকা বখাটে মিরাজ ফরাজী তার সহযোগী ইমরান ও হেলালসহ পাঁচজন ওই ছাত্রীকে মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে যায়। গত তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় বৃহস্পতিবার অপহৃতার  বাবা বাদী হয়ে মিরাজ ফরাজীকে প্রধান আসামী করে পাঁচজনের নামে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অপহরণ মামলা দায়ের করেছে। আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম মামলাটি গ্রহন করে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গন্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী বলেন, আমার মেয়েকে বখাটে মিরাজ ফরাজী বেশ কয়েকদিন ধরে উত্যাক্ত করে আসছে। আমার মেয়ে বখাটে মিরাজ ফরাজীর প্রস্তাবে রাজী না হওয়ায় অপহরণ করে নিয়েছে। আমি আমার মেয়েকে উদ্ধারসহ অপরাধীদের শাস্তি দাবী করছি।

মামলার বাদী পক্ষের আইনজীবী  আব্দুল ওয়াসী মতিন বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গন্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ বলেন, আদালতের নথিপত্র পাইনি। নথিপত্র পেলে আদেশ মতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!