আমতলীতে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন দূর্বৃত্তদের | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
আমতলীতে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন দূর্বৃত্তদের

আমতলীতে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন দূর্বৃত্তদের

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মৎস্যচাষী জালাল ফকিরের পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানান জালাল ফকির।

শনিবার সকালে পুকরের পার্শবর্তী বাড়ীর কুদ্দুস হাওলাদার নামের এক ব্যক্তি হাঁস নিয়ে বিলে যাওয়ার সময় পুকুরে মরা মাছ ভাসতে দেখে মৎস্য চাষী জালাল ফকিরকে খবর দেয়। ভুক্তভোগী মৎস্যচাষী জালাল ফকির বলেন,কে বা কারা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমার এ ক্ষতি করেছে। এতে পুকুরে থাকা ২০/২৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

জানা গেছে, চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের মৎস্য চাষী মোঃ জালাল ফকিরের নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১৫ শতাংশ জমিতে পুকুর কেটে মাছ চাষ করছেন। পুকুরটিতে চাষ করা পাঙ্গাস ব্রিগেড, সিলভার কাপ, রুই কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ৬ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।

মৎস্য চাষি জালাল ফকির আরো জানান, রাতে আধারে দূর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এতে ২০ /২৫ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল আমার ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই। এখন আমার কি হবে। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই।

এ বিষয়ে আমতলী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ সাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!