শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় রাতের আধারে জমি দ-খল করে মাছের খামার করার অভিযোগ

কলাপাড়ায় রাতের আধারে জমি দ-খল করে মাছের খামার করার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় রাতের আধারে জমি দখল করে মাছের খামার করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাকামাইয়া ইউনিয়নের চুংগাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গত আওয়ামীলীগের আমলে মো.নাজেম আলী মীর, ফোরকান ফকির, মো. বেল্লাল মীরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে মো.নাসির হাওলাদারের ক্রয়কৃত জমি দখল করে নিয়েছে এমনই অভিযোগ দায়ের করেন স্থানীয় ইউনিয়ন পরিষদে।

ভুক্তভোগী নাসির হাওলাদার বলেন, রাতের আধারে বাড়িতে আমাকে আটকে রেখে আমার জমিতে বেকু মেশিন দিয়ে মাটি কেটে মাছের ঘের তৈরি করেছে। এমনকি জমি দখলে নেয়ার জন্য আমার দোকান ঘরে আগুন দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে তারা। কোনরকম ভাবে আমি আল্লাহর ইচ্ছায় বেচে যাই। আমার মেয়েটিকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখেছে। একাধিক মামলা হামলা করে হয়রানি করেছে। তাদের ভয়ে সাধারন মানুষ কেহ মুখ খুলছেনা। আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী দিয়ে বিগত বছর গুলোতে বিভিন্ন ভাবে নির্যাতন করার অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সময় কলাপাড়া ভূমি অফিসে থেকে বিভিন্ন ধরনের জাল জালিয়াতির কাগজ তৈরি করেন তারা।

অভিযুক্ত মো.বেলাল মীর জানান, আমরা কারো জায়গা দখল করিনাই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হযেছে তা সম্পূর্ন মিথ্যা।

চাকামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মজিবুর রহমান ফকির বলেন, তারা আইন কানুন মানেনা। ইউনিয়ন পরিষদরে পক্ষ থেকে তাদের নোটিশ করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!