রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার পাখিমারা বাজারে মশার কয়েলের কাঁচামালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ভোররাতে আঃ রহিমের মা এন্টারপ্রাইজ নামের মশার কয়েলের কাঁচামালের কারখানায় অগ্নিকাণ্ডে পুরো কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার মাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কারখানার মালিক মো. রহিম।
তিনি আরো জানান, গত কাল রাত ১০ টার দিকে কাজ করে আমি বাসায় চলে আসি। ভোররাতে ফোনে জানতে পেরে কারখানায় গিয়ে দেখি সব আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ধার দেনা করে মিলটি এতদিন পরিচালনা করে আসছি, মিলটি পুড়ে যাওয়ায় আমি অর্থনৈতিক সংকটে পড়লাম।
প্রত্যক্ষদর্শী নাইমুর রহমান রনি বলেন, আজ ফজরের নামাজের আঃ রহিম ভাইর দোকানে ধোঁয়া বেরুচ্ছে দেখে আমরা গিয়ে নিভানোর চেষ্টা করছি যে যার মত। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিপূর্ণভাবে নিভাতে সক্ষম হয়েছে। ততক্ষণে আগুনে সব পুড়ে গেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.ইলিয়াস হোসাইন বলেন, খবর পাওয়ার পর পরই আমরা আগুন নির্বাপণের জন্য ছুটে গিয়েছি এবং ১ ঘন্টা চেষ্টা করে আমরা সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ক্ষতির পরিমা নির্ধারণ করতে পারিনি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply