কলাপাড়ায় যুবলীগ নেতা শামীম খলিফার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: ক্ষতি দেড় লক্ষাধিক টাকা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় যুবলীগ নেতা শামীম খলিফার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: ক্ষতি দেড় লক্ষাধিক টাকা

কলাপাড়ায় যুবলীগ নেতা শামীম খলিফার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন: ক্ষতি দেড় লক্ষাধিক টাকা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় যুবলীগ নেতা শামিম খলিফার পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ মে (বৃহস্পতিবার দিবাগত রাতে) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শামীম খলিফা বর্তমানে জেল হাজতে রয়েছে‌। এই সুযোগে রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে সিলভার কার্প, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেলসহ ছোট-বড় সব ধরনের মাছ মরে ভেসে ওঠে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ দেড় লক্ষাধিক টাকা বলে দাবি শামীম খলিফার স্ত্রীর।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পুকুরে মাছ ভেসে থাকতে দেখে শামিম খলিফার পরিবারকে জানানো হয়। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং অনেকেই জাল দিয়ে মাছ তুলতে শুরু করেন। কেউ কেউ আবার মাছগুলো বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে, আশপাশের অনেকে পুকুরে নেমে ডুবে থাকা মাছ হাতড়িয়ে তুলে নিতে দেখা যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনাকে সামাজিক অবক্ষয়ের প্রতিফলন বলে উল্লেখ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শামীম খলিফার স্ত্রী তাসলিমা বেগম আপন নিউজ কে বলেন, “পরিকল্পিতভাবে কেউ বা কারা আমাদের এত বড় ক্ষতি করেছে। আমাদের অন্তত দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!