কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড’র ২০তম বার্ষিক সাধারণ সভা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড’র ২০তম বার্ষিক সাধারণ সভা

কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড’র ২০তম বার্ষিক সাধারণ সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ব্যবস্থাপনা পরিষদের আয়োজনে, দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড(কালব)’র সহযোগিতায় শনিবার(১৮ জানুয়ারি) সকাল দশটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. নকিব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব “ঘ” অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ব্যাবস্থাপক মো.আবদুর রউফ, সাবেক বোর্ড সভাপতি মো.ইউসুফ আলী, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, কলাপাড়া মহিলা কলেজ’র অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ, কালব কর্মকর্তাবৃন্দ, বর্তমান ও সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সদস্যদের মেধাবী সন্তানদের ২ হাজার টাক করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৬৪ জন ৬৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে না বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আগে উপস্থিত ৪০ জন সদস্যকে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি মোঃ নকিব উদ্দিন বলেন, এ সমিতিতে যখন দ্বায়িত্ব নিয়েছিলাম সেই সময় সমিতি কালব’র কাছে দুই কোটি টাকা ঋণী ছিল। বর্তমানে সেই ঋণ পরিশোধ করে সমিতি ৫ কোটির উপরে মূলধন জমা রয়েছে। এটা সকল সদস্যের আন্তরিকতার জন্যই সম্ভব হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!