আমতলীতে দশ বছরের শি-শু কন্যাকে ধ-র্ষ’ক মোটর সাইকেল চালক গ্রে-প্তা’র | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
আমতলীতে দশ বছরের শি-শু কন্যাকে ধ-র্ষ’ক মোটর সাইকেল চালক গ্রে-প্তা’র

আমতলীতে দশ বছরের শি-শু কন্যাকে ধ-র্ষ’ক মোটর সাইকেল চালক গ্রে-প্তা’র

আমতলী প্রতিনিধিঃ দশ বছরের শিশু কন্যাকে ধর্ষক মোটর সাইকেল চালক নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ র‌্যাব-৮ ও পটুয়াখালী র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানাগেছে, উপজেলার কুলইরচর গ্রামের ১০ বছরের শিশু কন্যার বাবা ও মা কুকুয়া ইউনিয়নের একটি ইটভাটিতে শ্রমিকের কাজ করেন। গত ১৫ জানুয়ারী সন্ধ্যায় তাদের প্রতিবেশী রফিক হাওলাদারের জামাতা নুরুল ইসলামের মোটর সাইকেলে শিশু কন্যাকে বাড়ীতে পাঠিয়ে দেয়। পথিমধ্যে মোটর সাইকেল চালক নুরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ শেষ বাড়ীর সামনে রেখে চলে যায়। শিশুটির অভিযোগ ধর্ষণ শেষে ধর্ষক নুরুল ইসলাম তাকে শাসিয়ে যায় এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করে ফেলবে। শিশুটি ভয়ে ওই রাতে ঘটনা পরিবারের কাউকে জানায়নি। পরের দিন গত ১৬ জানুয়ারী সকালে শিশুটি শরীরের যন্ত্রনা সইতে না পেরে দাদীর কাছে বলে দেয়। এ ঘটনায় গত ১৭ জানুয়ারী শিশু কন্যার বাবা বাদী হয়ে ধর্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় আমতলী থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ র‌্যাব-৮ ও পটুয়াখালী র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে ধর্ষক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দশ বছরের শিশু কন্যাকে ধর্ষক নুরুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আনতে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!