সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার রাসেল খান

জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার রাসেল খান

আপন নিউজ অফিসঃ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রাসেল খান।

দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।

জানা গেছে, এএসআই মোঃ রাসেল খান দীর্ঘদিন ধরে কলাপাড়া থানায় কর্মরত থেকে আইনি সেবা ও অপরাধ দমন কার্যক্রমে অসামান্য ভূমিকা পালন করেছেন। তার সততা ও পেশাদারিত্ব স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

এ অর্জনের জন্য মোঃ রাসেল খান জেলা পুলিশ সুপারের (এসপি) কাছ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেছেন।

এ প্রসঙ্গে এএসআই মোঃ রাসেল খান বলেন, “এ স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। আমি সর্বদা আইনশৃঙ্খলা রক্ষায় আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম এ বিষয়ে বলেন, “রাসেল খান অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান একজন পুলিশ কর্মকর্তা। তার এ সম্মাননা সবার জন্য গর্বের।”

এ অর্জনে সহকর্মী ও স্থানীয়দের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন মোঃ রাসেল খান। তার এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য প্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!