রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহসুজা উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি ও কলাপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সুলতান আহমেদ, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিকদার মো. সালাহউদ্দিন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসাহাক ভূঁইয়া এবং যুবদলের সভাপতি নুরুল হক আকন।

অনুষ্ঠানে স্কুলের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভা প্রদর্শন করে। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!