গলাচিপায় প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ব্যানার, বিএনপি নেতাদের বি-ক্ষোভ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
গলাচিপায় প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ব্যানার, বিএনপি নেতাদের বি-ক্ষোভ

গলাচিপায় প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ব্যানার, বিএনপি নেতাদের বি-ক্ষোভ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ও বঙ্গবন্ধুর ছবি-সংবলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। এতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ।

এ ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয়ের অপসারণ ও বিচার দাবি করেন।

এর আগে সকাল ৮টায় আয়োজিত প্রভাতফেরিতে শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। র‍্যালির সামনের সারিতে শিক্ষার্থীদের হাতে ওই ব্যানার দেখা যায়। যেখানে প্রধান শিক্ষক নিহার রঞ্জনের উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। পরে ব্যানারটি শহীদ মিনারের পাশে টানিয়ে রাখা হয়।

বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মৃধা, আবুল কালাম ও মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় ইচ্ছাকৃতভাবে ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ও ছবি ব্যবহার করেছে।

তারা আরও বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। তাই আমরা প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় বলেন, এ বছর স্কুলের পক্ষ থেকে ব্যানার তৈরি করা হয়নি। ওই ব্যানার গত বছরের বানানো। বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোথায় এটা পেয়েছে, তা আমি জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, শহীদ দিবসে এ ধরনের রাজনৈতিক বার্তা থাকা উচিত নয়। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!