সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদন্ড

কলাপাড়ায় অনুমোদনহীন ঔষধ বিক্রেতাকে অর্থদন্ড

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে কাওসার মাতুব্বর (২৬) নামের একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে পৌর শহরের হাসপাতাল সড়কে ওই ঔষধ বিক্রির সময় স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত কাওছারের বাড়ি বরগুনার আমতলী উপজেলার মধ্যচন্দ্রা গ্রামে। তার পিতার নাম মো. মোতাহার মাতব্বর।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন সাদেক বলেন, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!