কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু
কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয়রা। কবির গাজীর একটি গাভি একসঙ্গে দুইটি বকনা (মেয়ে) বাছুর প্রসব করেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গাভির মালিক কবির গাজী জানান, গাভিটি তার বাড়িতে দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে। স্বাভাবিক সময়ে একটিমাত্র বাছুর প্রসবের ঘটনা দেখা গেলেও এবার একসঙ্গে দুইটি মেয়ে বাছুর প্রসব করায় তিনি আনন্দিত।

তিনি বলেন, “আমি খুবই খুশি। আল্লাহর রহমতে গাভি ও দুইটি বাছুর সুস্থ রয়েছে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।”

স্থানীয়রা এ বিরল ঘটনাটি দেখতে ভিড় করছেন কবির গাজীর বাড়িতে। চিকিৎসকদের মতে, গাভির একাধিক বাছুর প্রসবের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।

এলাকাবাসী এই ঘটনাকে আশীর্বাদ হিসেবে দেখছেন এবং বাছুরগুলোর সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!