রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
কলাপাড়ায় ডা-কা-তির প্রস্তুতিকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আ-টক

কলাপাড়ায় ডা-কা-তির প্রস্তুতিকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আ-টক

আপন নিউজ ডেস্ক: কলাপাড়া উপজেলায় ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মাকসুদ মজুমদার (৩৯) এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন (৩৭)। মনিরের বাড়ি সুলতানগঞ্জ এলাকায়, আর মাকসুদ নীলগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে দেশীয় অস্ত্রসহ ১০-১২ জনের একটি ডাকাত দল নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়িতে হানা দেয়। ওই বাড়িতে সাত-আটটি বসতঘর রয়েছে। ডাকাত দলের সদস্য মাকসুদ ও মনির প্রথমে নীল কান্ত সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে পার্শ্ববর্তী ঘরের লোকজন টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে মাকসুদ ও মনিরকে হাতেনাতে আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, “মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নে চুরি ও ডাকাতির ঘটনায় পুলিশের সন্দেহের তালিকায় আগে থেকেই ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!