সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় রাতের আধাঁরে জমি দ-খল করে ঘর উত্তোলন

কলাপাড়ায় রাতের আধাঁরে জমি দ-খল করে ঘর উত্তোলন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাইমারি স্কুলের দক্ষিন পাশে অসহায় আমানুল ইসলামের রেকর্ডীয় সম্পত্তি দখল করে ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে এক হিন্দু সম্প্রদায়ের মহিলা কমলা রানীর বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জমির রেকর্ডীয় সূত্রে মালিকানা দাবিদার মোঃ আমানুল ইসলাম (৩৫) বলেন নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাইমারি স্কুলের পূর্ব পাশে মৌজা-খেপুপাড়া, জেএল নং-০৬, এসএ খতিয়ান নং-৩১৫ বিএস খতিয়ান নং-১৯০৬, বিএস দাগ-৩০২৪ মোট জমির পরিমান ৫৪ শতাশং। আমার রেকর্ডিও এই ০.৫৪ শতাশং জমিন আছে। তার পাশে বিবাদীর ০.৯ শতাংশ জমি ছিল। কিন্তু কিছু দিন পূর্বে উক্ত জমিন চাকামাইয়া নিবাসী আলমগীর মৃধা এর নিকট বিক্রি করেন। উক্ত জমি বিক্রি করিয়া তিনি নজস্বার্থ বান হন। উপরে উল্লেখিত ০.০৯ শতাংশ জমির উপরে একটি বসতি ঘর থাকায় জমি বিক্রির পর উক্ত ঘর ভেঙ্গে আমার জমির উপরে রাখে। বৃহস্পতিবার সকালে ০২/০৩ জন মিস্ত্রি নিয়ে কমলা রানী আমার জমির উপরে ঘর তোলা শুরু করে। আমি ঘটনা স্থলে গিয়ে উক্ত কাজ বন্ধ করে দেই। এছাড়া আমিসহ স্থানীয় আরো লোকজন উক্ত জমিতে যাইয়া বিবাদীদের বাধা নিষেধ করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার তফসিল বর্ণিত জমিতে প্রবেশ করে রাতের আধারে ঘর তোলে।

এ ব্যাপারে অভিযুক্ত কমলা রানী বলেন,আমি কারো জায়গায় ঘর উঠাইনি। এ জায়গা আমার। আমার জায়গায়ই আমি ঘর উঠিয়েছি। আমার কাগজ-পত্র সব আছে।

এ ব্যাপরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জুয়েল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!