আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মা-নব’বন্ধ’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মা-নব’বন্ধ’ন

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পুনর্বাসন ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মা-নব’বন্ধ’ন

আপন নিউজ অফিসঃ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোঃ লিঃ কর্তৃক জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারের পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০) বেলা ১১টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,২০১৫ প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী ভূমি যাচাই বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্থ পরিবারের অজান্তে জমি অধিগ্রহনের নোটিশ প্রদান করা হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫ পরিবারকে উচ্ছেদ করা হলে তখন থেকেই তারা রাস্তার পাশে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে পুনর্বাসন প্রকল্পের ঘর বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো ভুক্তভোগী পরিবারগুলো তা পায়নি। ফলে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দ্রুত ঘর হস্তান্তরের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী হাফিজুর পিন্টু, হুমায়ুন মোল্লা, সিমা, মোঃ মামুন মৃধা, খবির মোল্লা, রাশিদা, আব্বাস মৃধা প্রমুখ।

বক্তারা আরও বলেন, সরকারের পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর দ্রুত হস্তান্তর করা না হলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!