কলাপাড়ায় জানালার গ্রিল কেটে চু-রি’র ঘটনায় ২১ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লু-ট | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
কলাপাড়ায় জানালার গ্রিল কেটে চু-রি’র ঘটনায় ২১ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লু-ট

কলাপাড়ায় জানালার গ্রিল কেটে চু-রি’র ঘটনায় ২১ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লু-ট

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় গভীর রাতে একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ২১ লাখ ৫ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে।

ঘটনাটি ঘটেছে ২০ মার্চ (বুধবার) রাত ৩:২০ থেকে ৪:৪৫-এর মধ্যে। ভুক্তভোগী গৃহকর্তা মো. ইউনুস হাওলাদার ও তার স্ত্রী মোসাম্মৎ বাবলী আক্তার জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর চোরেরা ঘরে ঢুকে আলমারি ও শোকেসের তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

চুরি হওয়া মালামাল:

স্বর্ণালংকার: ২১ ভরির বেশি, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকারও বেশি, নগদ অর্থ: ৬০,০০০ টাকা।

গৃহকর্তা জানান, রাত ৩:১০-এ তারা ঘুম থেকে উঠে বাথরুমে যান এবং তখন সবকিছু ঠিক ছিল। কিন্তু ভোর ৪:৪৫-এ ঘুম ভাঙলে তারা দেখেন, ঘরের দরজা খোলা, আলমারি ও শোকেসের তালা ভাঙা এবং ঘরের ভেতর কাপড়-চোপড় এলোমেলো।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, যা সবাইকে আতঙ্কিত করে তুলেছে।

 

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, পুলিশ পরিদর্শন করেছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়দের উদ্বেগ:

এ ধরনের চুরি প্রতিরোধে রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসঙ্গে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

###

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!