কলাপাড়ায় কৃষিজমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
কলাপাড়ায় কৃষিজমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

কলাপাড়ায় কৃষিজমি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা ৯নং ওয়ার্ডে বিনা অনুমতিতে কৃষিজমিতে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (২১ মার্চ) কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটছিলেন, যা ভূমি সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান,ভূমি সংরক্ষণ আইন এর বদলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫(১) ধারানুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ও ১৫ ধারানুসারে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, “কৃষিজমির অবৈধ ব্যবহার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা অনুমতি ছাড়া কৃষিজমির শ্রেণি পরিবর্তন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির প্রবণতা চলছে। এ ধরনের পদক্ষেপে অনিয়ম কমবে বলে তারা আশা করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!