কলাপাড়ায় কী-টনাশক পান করে এক গৃহবধূর মৃ-ত্যু | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় কী-টনাশক পান করে এক গৃহবধূর মৃ-ত্যু

কলাপাড়ায় কী-টনাশক পান করে এক গৃহবধূর মৃ-ত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে শারমিন বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া ২নং ওয়ার্ডের মোঃ ইব্রাহিম ঘরামি’র স্ত্রী।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন বেগমের সঙ্গে ১২ বছর আগে ইসলামি শরিয়ত মোতাবেক পারিবারিকভাবে বিয়ে হয় একই ইউনিয়নের পাশের গ্রামের মো. ইব্রাহিম ঘরামির সঙ্গে। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান রয়েছে—তাছিন (৮) ও তানিসা (৩)। স্বামী ইব্রাহিম এবং শ্বশুর সাত্তার ঘরামি কৃষিকাজ করতেন, আর শাশুড়ি জীবিকার তাগিদে জর্ডানে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার আগের দিন পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শনিবার বিকেলে শ্বশুর কীটনাশক নিয়ে সূর্যমুখী ক্ষেতে যান, আর স্বামী ইব্রাহিম গোসল করতে পুকুরে যান। এ সময় একা থাকার সুযোগে শারমিন ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে চাচি-শাশুড়ি লাইজু বেগম তাকে কাতরাতে দেখে চিৎকার করলে স্বামী-শ্বশুরসহ আশপাশের লোকজন ছুটে আসেন এবং দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে শারমিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথিমধ্যে আমতলী থানার কাছে পৌঁছালে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয় এবং মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত লালা বের হতে থাকে। এরপর অ্যাম্বুলেন্সে থাকা লোকজন গাড়ি ঘুরিয়ে পুনরায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেলে লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে।

ঘটনার পর শারমিনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!