ডা’কা’তি’র আ’ত’ঙ্কে কাঁপছে কলাপাড়া, নিরাপত্তাহীনতায় বাসিন্দারা | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
ডা’কা’তি’র আ’ত’ঙ্কে কাঁপছে কলাপাড়া, নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

ডা’কা’তি’র আ’ত’ঙ্কে কাঁপছে কলাপাড়া, নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন গ্রামে রাতে ডাকাতির ঘটনা ঘটছে, যার ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ক্রমবর্ধমান ডাকাতি ও আতঙ্ক

সম্প্রতি, ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ ধানখালী গ্রামে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৭-৮ জনের এক দল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ২০ মার্চ (বুধবার) কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকায় গভীর রাতে একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ২১ লাখ ৫ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে।

৯ মার্চ রাতে নীলগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রামে সরদার বাড়িতে ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় দুই যুবককে আটক করা হয়। পুলিশের কাছে হস্তান্তর করা ওই দুজনের বিরুদ্ধে ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে।

এর আগে, ২১ জানুয়ারি গভীর রাতে সলিমপুর গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে একদল ডাকাত হামলা চালায়। এ সময় গৃহবধূ শাহনাজ পারভীন লাকিকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা। তারা ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এছাড়াও, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে একই গ্রামে আলাউদ্দীন মিয়ার বাড়িতে ডাকাত দল ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। তারা নগদ টাকা, স্বর্ণালংকার এবং একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নাগরিকদের উদ্বেগ ও পুলিশের পদক্ষেপ

এই ধারাবাহিক ডাকাতির ঘটনায় কলাপাড়ার সাধারণ মানুষ আতঙ্কিত। রাতে পাহারা বসানো হলেও আতঙ্ক কাটছে না। স্থানীয় বাসিন্দারা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম জানান, “আমরা ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

নাগরিকদের নিরাপত্তার জন্য পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, এলাকাবাসীর দাবি, ডাকাতি রোধে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়াতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!