নে’শা’র টাকা না দেওয়ায় পাষন্ড স্বামী বেধড়ক কু-পি-য়ে’ছে স্ত্রীকে; ডান হাতের কনুই বরাবর বিচ্ছিন্ন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
নে’শা’র টাকা না দেওয়ায় পাষন্ড স্বামী বেধড়ক কু-পি-য়ে’ছে স্ত্রীকে; ডান হাতের কনুই বরাবর বিচ্ছিন্ন

নে’শা’র টাকা না দেওয়ায় পাষন্ড স্বামী বেধড়ক কু-পি-য়ে’ছে স্ত্রীকে; ডান হাতের কনুই বরাবর বিচ্ছিন্ন

মেজবাহউদ্দিন মাননুঃ নেশার টাকা না পেয়ে স্ত্রী পলি বেগমের (৪৫) ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় এবং মাথায় কোপের আঘাত রয়েছে। পাষন্ড স্বামী সাঈদ মৃধা এমন নৃশংস বর্বরতা চালিয়েছে তিন সন্তানের জননী স্ত্রীর ওপর। শুক্রবার দুপুরে কলাপাড়ার পার্শ্ববর্তী আমতলী উপজেলার দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। গ্রামটি কলাপাড়া উপজেলা লাগোয়া। দুপুরে শঙ্কাজনক অর্ধচেতন অবস্থায় পলি বেগমকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় নেওয়া হচ্ছে।

ভিকটিম পলি বেগমের বোনের ছেলে মনিরুল জানায়, তার খালু সাঈদ মৃধা নেশাগ্রস্ত একজন মানুষ। সংসারের বহু টাকাপয়সা তিনি নষ্ট করেছেন। আজ শুক্রবার নেশার টাকার জন্য প্রথমে তার খালা পলি বেগমকে মারধর করেন। এক পর্যায়ে দাও দিয়ে বেধড়ক কোপাতে থাকে। কোপের আঘাতে ডান হাত কনুই বরাবর বিচ্ছিন্ন করে দেয়। শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় কোপের আঘাত রয়েছে।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!