চার দফা দাবীতে আমতলীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ’র মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
চার দফা দাবীতে আমতলীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ’র মানববন্ধন

চার দফা দাবীতে আমতলীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ’র মানববন্ধন

আমতলী প্রতিনিধিঃ আমতলী-পুরাকাটা খেয়াঘাটের ইজারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করা, শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করা, ফেরিতে মোটরসাইকেল, বাই সাইকেল ও রিকশা ফ্রিতে পাড় করা। এ চার দফা দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা মানববন্ধন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় আমতলী ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে পাচ শতাধিক মানুষ অংশ নেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন দাবি মেনে না নিলে মঙ্গলবার (৬ মে) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করাসহ কঠোর কর্মসুচি গ্রহনের হুশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মীর মুহাঃ সুলাইমান, মৌলোভী মোঃ শাহ আলম, মুফতি ওমর ফারুক জিহাদি, মাওঃ সাইফুল ইসলাম ও কাজী আল আমিন।

বক্তারা বলেন, খেয়াভাড়া কমানোসহ যে চারদফা করা হয়েছে তা আগামী ২৪ ঘন্টার মধ্যে মেনে না নিলে ইউএনও অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলন কর্মসুচি পালন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!