গলাচিপায় ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়,ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যাবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহোযোগিতায় ২৫ মে রবিবার সকাল দশ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে পটুয়াখালী জেলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারজুক রহমান রিফাত এর অংশগ্রহণে এক বর্ণাঢ্য আয়োজনে ব্যানার ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে শোভাযাত্রা মাধ্যমে জনসচেতনতায় মূলক একটি র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে সহকারী কমিশনার (ভূমি) অফিসের হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও ভূমি মেলার শুভ উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম উপজেলা শাখার আমির মোঃ জাকির হোসেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আয়বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন মুন্সি বিভিন্ন রাজনৈতিক অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে-বিভিন্ন এলাকার জনসাধারণ, সমাজসেবক, গণমাধ্যম কর্মীসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। সভায় সভাপতি বলেন ভূমি ব্যবস্থাপনা আদি যুগ থেকে ভূমিকর প্রদান সহ নানা জটিলতা দূর করতে বর্তমান সরকার-নামজারি ও জমা খারিজ দ্বারা মালিকানার স্বীকৃতি সহ অনলাইন সেবায় ভূমিকাসহ সকল প্রকার সেবা প্রদান করা হয়। আগামী ৩০ জুন-২৫ পর্যন্ত ভূমি মেলা ও ভূমি সেবা কার্যক্রম চলবে ভূমি অফিস থেকে জানা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!