বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে।

সোমবার (১৬ জুন) সকাল ৭টার দিকে মাছ ধরে ফেরার পথে বঙ্গোপসাগরের শেষ বয়ার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রলারে থাকা ১২ জন জেলে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কিন্তু ডুবে যাওয়া ট্রলার, মাছ ও জাল হারিয়ে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন মালিক।

জানা গেছে, ওই ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মোশাররফ প্যাদার মালিকানাধীন ট্রলারটি এক সপ্তাহ আগে মাছ ধরতে সাগরে গিয়েছিল। ৮ হাজার মাছ নিয়ে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে যায়। একপর্যায়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়।

এর সময় সঙ্গে থাকা অন্য একটি ট্রলারের সহায়তায় জেলেদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে ডুবে যাওয়া ট্রলার, মাছ ও মালামাল উদ্ধার করা যায়নি।

এ প্রসঙ্গে জানতে ট্রলারের মালিক মোশাররফ প্যাদার মোবাইলে ফোন করলে তার ভাই মোতালেব প্যাদা কল রিসিভ করে এসব তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, তিনি এ বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নিচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!