আমতলীতে অবৈধ ঘর ভেঙ্গে সরকারী খাস জমি উদ্ধার করলেন ইউএনও | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে অবৈধ ঘর ভেঙ্গে সরকারী খাস জমি উদ্ধার করলেন ইউএনও

আমতলীতে অবৈধ ঘর ভেঙ্গে সরকারী খাস জমি উদ্ধার করলেন ইউএনও

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের চরপাড়া এলাকার অবৈধ ঘর ভেঙ্গে সরকারী খাস জমি উদ্ধার করলেন ইউএনও মনিরা পারভীন। রবিবার বিকেলে ইউএনও’র নির্দেশে ভুমি অফিসের লোকজন গিয়ে এ অবৈধ ঘর ভেঙ্গে দেয়। ঘর ভেঙ্গে সরকারী জমি উদ্ধারের ঘটনায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, উপজেলার গাজীপুর বন্দরের চরপাড়া এলাকায় মোশাররফ হাওলাদার ও কাইয়ূম মোল্লা শনিবার রাতে সরকারী খাস জমিতে অবৈধভাবে টিনসেডের ঘর তোলে জমি দখল করে। খবর পেয়ে সরকারী জমি উদ্ধারের জন্য আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন রবিবার বিকেলে ভুমি অফিসের তহসিলদার মোঃ আবু জাফরসহ ৮ জন লোক পাঠিয়ে দেয়। পরে ভুমি অফিসের লোকজন ওই অবৈধ ঘর ভেঙ্গে দিয়ে সরকারী জমি উদ্ধার করে। ঘর ভেঙ্গে সরকারী জমি উদ্ধার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, গাজীপুর বন্দরের একটি প্রভাবশালী চক্র বাজারের বিভিন্ন এলাকায় রাতের আধারে ঘর তুলে সরকারী জমি দখল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। ওই প্রভাবশালীদের কেউ দমন করতে পারছিল না। ইউএনও ঘর ভেঙ্গে দেয়ার ওই চক্রটির দৌরাত্ব কিছুটা কমবে।
জমি দখলবাজ মোশাররফ হাওলাদার অবৈধভাবে সরকারী জমিতে ঘর তোলার কথা স্বীকার করে বলেন, ইউএনও স্যারের নির্দেশে ভুমি অফিসের লোকজন এসে ঘর ভেঙ্গে দিয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সরকারী খাস জমি উদ্ধারের জন্য অবৈধ ঘর ভেঙ্গে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দখলবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!